প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ১২:৫১ PM ||
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:১৯ PM
বাকেরগঞ্জ জেএস ইউ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ জীবন সিংহ ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টায় দুই দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নূরুল হুদা কবির প্রমূখ।
দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে বুধবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১